ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্রাজিল গরু, আর্জেন্টিনা ছাগল!

ব্রাজিল ও আর্জেন্টিনার নামে যশোর সদর উপজেলায় রামনগর ইউনিয়নের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে ফুটবল ম্যাচ।

শুক্রবার বিকেল ৫টায় এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল দল। পুরস্কার হিসেবে পেয়েছে একটি গরু আর পরাজিত দলের জন্য ছিল একটি ছাগল।

খেলাটির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রামনগরের জামাল হোসেনের ছেলে কামাল হোসেন। তিনি নিজেও এ খেলায় ব্রাজিলের অধিনায়ক হিসেবে খেলেন।

ব্যতিক্রমী এ খেলা দেখতে ভিড় জমান যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। খেলার মাঠ প্রাঙ্গণে প্রায় চার হাজার দর্শকের সমাগম ঘটে। খেলাটিতে রেফারিং করেন ফরহাদ হোসেন ও তার দল। টুর্নামেন্টে দুই দলে অংশগ্রহণ করেন ২৫ থেকে ৪০ বছর বয়সী পুরুষরা। খেলায় বিরতির আগ পর্যন্ত ব্রাজিল টিম ২-১ গোলে এগিয়ে ছিল।

এ বিষয়ে আয়োজক ও ব্রাজিল টিমের অধিনায়ক কামাল হোসেন বলেন, আমি প্রবাসে থাকি। ঈদের ছুটিতে বাড়িতে এসে একটি ব্যতিক্রমী খেলার আয়োজন করার চিন্তা করি। তাই আজ এই খেলার আয়োজন করেছি। আমার প্রত্যাশা এই খেলাধুলার ধারাবাহিকতা বজায় রেখে সমাজের যুবক ও কিশোররা মাদক থেকে দূরে থাকবে।

অতিথি হিসেবে আসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ফরহাদ হোসেন বলেন, খেলা সুন্দরভাবেই পরিচালিত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছেন। এমন পুরস্কার ও এই ব্যতিক্রমী খেলা এর আগে কোথাও দেখা যায়নি। সর্বপ্রথম হয়তো যশোরে এমন খেলা অনুষ্ঠিত হচ্ছে।

খেলা দেখতে আসা দর্শক আলামিন হোসেন বলেন, এ ধরনের ফুটবল খেলার আয়োজন ও এমন পুরস্কার এর আগে আমরা দেখতে পাইনি। এই খেলা উপভোগ করতে আমরা কেশবপুর থেকে এসেছি।

খেলা শেষে ২-১ গোলে বিজয়ী ব্রাজিল দলকে পুরস্কার হিসেবে গরু ও রানার্সআপ হিসেবে আর্জেন্টিনা দলকে ছাগল বিতরণ করা হয়। এ সময় আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ব্রাজিল গরু, আর্জেন্টিনা ছাগল!

আপডেট টাইম : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২