ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকসেবনের প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম

নড়াইলে মাদকসেবনের প্রতিবাদ করায় বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০২ আগস্ট) সদর উপজেলার বড়গাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার বাবা আফছার শেখ, ছেলে লালন ও মুসা।

এদিকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার বড়গাতি গ্রামের তৈহিদ শেখ ও শফিকুল।

হামলার শিকার ভুক্তভোগীদের অভিযোগ— বড়গাতী গ্রামের মাদকসেবী রমজান, মামুন, শফিকুল একই গ্রামের আফছার শেখের বাড়ির পাশে বসে মাদকসেবনসহ নানাভাবে তাদের উত্ত্যক্ত করে আসছে। আফছার শেখের ছেলে লালন এর প্রতিবাদ করায় সকালে রমজান লোকজন নিয়ে লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আফসার শেখের বাড়ি চড়াও হয়। এ সময় তারা বৃদ্ধ বাবা আফছার শেখ, লালন ও তার ফুফাতো ভাই মুসাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। হামলায় সবারই মাথাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। ভুক্তভোগীররা এ হামলার বিচার দাবি করেছেন।

এদিকে হামলা চালানোর দায়ে অভিযুক্তরা জমিসংক্রান্ত বিরোধে এ হামলা বলে দাবি করছেন।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকসংশ্লিষ্টতার কোনো বিষয় আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মাদকসেবনের প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৮:১৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২