ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন তারা। পায়ে হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে অনেককেই।

সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

এ কারণে দুর্ভোগে গার্মেন্টসকর্মী, পথচারী আর অফিসগামীসহ সর্বস্তরের মানুষ। ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থেকেও গণপরিবহন না মেলায় ভোগান্তির যেন শেষ নেই মানুষের। হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ায় ক্ষোভ তাদের।

শুধু ডিজেল, পেট্রোল কিংবা অকটেন নয়। পরিবহন শ্রমিকরা আটকে দিয়েছে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসও। এ সময় ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে কষ্ট বহগুণে বাড়ে যাত্রীদের। সিএনজি বন্ধ করায় ক্ষোভ জানান চালকরা।

শনিবার (৬ আগস্ট) ভোর থেকে নগরীর কদমতলী ও বহদ্দারহাটসহ নানা স্টেশনে ঠাঁই দাঁড়িয়ে আছে বাস। গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি কোনো যানবাহন। চালকদের দাবি বাড়াতে হবে তেলের সমন্বয় করে ভাড়া।

সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ আগস্ট) রাতে গণপরিবহন বন্ধের ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতেই ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রোলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

আপডেট টাইম : ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২