ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চলন্ত বাস থেকে স্বামীকে নামিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে নামিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতা্র করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে শনিবার রাতে ওই নারী শ্রীপুর থানায় মামলা করেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার ওই নারী তার স্বামীর সঙ্গে নওগাঁ থেকে গাজীপুরে আসেন। বেসরকারি চাকরিজীবী স্বামীর কর্মস্থল ময়মনসিংহের ভালুকায় তাদের যাওয়ার কথা ছিল। গাজীপুরে এসে বাস বদলে রাত ১২টার দিকে তারা গাজীপুরের ভোগড়া-বাইপাস থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে উঠেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাস থেকে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে ওই দম্পতি শ্রীপুরের মাওনার উদ্দেশে যাত্রা করেন। রাত ২টার দিকে মাওনা চৌরাস্তায় পৌঁছানোর আগে নারীর স্বামীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, স্বামীকে বাস থেকে নামিয়ে দেওয়ার পর বাসটি মাওনা উড়াল সেতুর নিচ দিয়ে ইউ-টার্ন নিয়ে আবার গাজীপুরের দিকে রওনা দেয়। এ সময় বাসে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তাকে রাজেন্দ্রপুরে নামিয়ে দিয়ে বাসটি গাজীপুরের দিকে চলে যায়। ওই নারী পরে জয়দেবপুর থানায় গিয়ে অভিযোগ জানালে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চলন্ত বাস থেকে স্বামীকে নামিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

আপডেট টাইম : ০৮:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২