ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীর বাসগুলোতে থাকবে না ‘ওয়ে বিল’ ও ‘চেকার’

রাজধানীতে চলাচল করা বাসগুলো এক স্টপেজ থেকে অন্য স্টপেজে কতজন যাত্রী যাতায়াত করছেন, সেই হিসাব রাখতে মালিকপক্ষ যাত্রী গণনায় কর্মচারী রাখেন। একজন যাত্রী বাসে ওঠার পর কয়টি স্টপেজ অতিক্রম করবেন, সেই হিসাব বুঝে ভাড়া নেন বাসের সুপারভাইজার। এসব চেকিংয়ের অজুহাতে ভাড়া বেশি নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে।

তবে এবার স্টপেজে চেকিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এখন থেকে ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচল করা কোনো বাস থামিয়ে আর চেকিং করা হবে না। পাশাপাশি কোনো বাসের ওয়ে বিল থাকবে না। এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত বন্ধ রাখা হবে বাসের দরজাও। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামানোর নির্দেশনাও দেওয়া হয়।

এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত সোমবার (৮ আগস্ট) সংগঠনের এ সভা হয়।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়িয়েছে বিআরটিএ। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার অভিযোগ করছেন অনেক যাত্রী। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। তাদের সঙ্গে থেকে অনিয়ম তদারকিতে ৯টি ভিজিলেন্স টিম গঠন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১০ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে এ টিম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে সব ধরনের অনিয়ম তদারকি শুরু করেছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ভিজিলেন্স টিমের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে মালিক সমিতি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবারের জরুরি সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিরা। এছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বৈঠকে অংশ নেন।

এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো- বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়া নেয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রাজধানীর বাসগুলোতে থাকবে না ‘ওয়ে বিল’ ও ‘চেকার’

আপডেট টাইম : ০৮:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২