ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

প্রবাসী ওহিদুল বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে

বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফেনীর কাতার প্রবাসী ওহিদুল ইসলাম (৩০)। ফেরাও হলো; তবে কফিনবন্দি লাশ হয়ে। মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে কাতার থেকে ওহিদুলের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে ওহিদুল। পাঁচ বছর আগে পরিবারের ভাগ্য ফেরানোর আশায় কাতারে পাড়ি জমিয়েছিলেন তিনি।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম জানান, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গত ৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন ওহিদুল ইসলাম।

বুধবার (১০ আগস্ট) সকালে ওহিদুল ইসলামের মরদেহ তার দেড়পাড়া গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

একই দিন বিকেলে দেড়পাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসে ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল ওহিদুলের। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

ওহিদুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

প্রবাসী ওহিদুল বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে

আপডেট টাইম : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২