ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন: ওমর সানী

ডিমের দাম এখন আকাশছোঁয়া। ডিম কেনার চিন্তাই এখন অনেকে মাথা থেকে সরিয়ে ফেলছেন। ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ।

এই সীমিত আয়ের মানুষের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

বাজারে ডিমের দাম কমানো বিষয়েও পরামর্শ দিয়েছেন। নেটিজেনরা এই পরামর্শকে গুরুত্বপূর্ণ হিসেবেও বিবেচিত করছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ওমর সানী ফেসবুক হ্যান্ডেলে লেখেন, এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য। এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।

ওমর সানীর ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তোলে। শত শত মন্তব্য দেখা যায় সেখানে। বেশির ভাগ অনুসারী ওমর সানীর এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন। একটি মন্তব্যে ওমর সানী প্রত্যুত্তরে লেখেন, সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি। দাম বাড়লেই পণ্য বয়কট করে উচিত শিক্ষা দিন।

কিছুদিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা অশান্তিতে ছিলেন ওমর সানী। মৌসুমী ও জায়েদ খানকে ঘিরে সেই অশান্তির অবসান হয়েছে। বর্তমানে মৌসুমীর সঙ্গে সুখে সংসার করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন: ওমর সানী

আপডেট টাইম : ০৮:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২