ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন। তবে এবারই প্রথমবারের মতো কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘ আজকের শর্টকাট’।

কলকাতার সিনেমায় অভিষেকের বিষয়ে ঢালিউড কুইনের সঙ্গে কথা হয় ভারতীয় একটি গণমাধ্যমের। সেই সময় রোমান্সের ব্যাপারে কথা বলেছেন অপু বিশ্বাস।

ঢালি তারকা জানিয়েছেন, পরমদা, গৌরবদার সঙ্গে কাজ করে আমি অনেক খুশি। আমি তো বাণিজ্যিক সিনেমার নায়িকা। এ কারণে অভিনয়ের মাত্রা একটু চড়া। তবে এই ধরনের সিনেমায় কেমন অভিনয় করতে হয়, আমাকে তা শিখিয়েছে গৌরবদা।

ওপার বাংলার সিনেমায় ঢালিউড তারকাদের এবারই প্রথম কাজ করা নয়। কিন্তু অপু বিশ্বাসের কেন এতটা সময় লাগলো, এ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আমি এই কয়েক দিনে মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষ করে ছেলে হওয়ার পর। তার আগে বাংলাদেশেই অনেক সিনেমা হাতে থাকায় সেভাবে অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারিনি।

এছাড়া ওপার বাংলার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান প্রশ্নের জবাবে মজার ছলে এই অভিনেত্রী বলেন, শাকিব খানও তো এখন কলকাতার হিরো। আর আপাতত কলকাতার দর্শকের সঙ্গে যেন রোমান্স জমে উঠে বলেও জানান এই নায়িকা।

জানা গেছে সিনেমার প্রচারের জন্য বুধবার কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৮:১৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২