ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দেবে মেয়র ইক্রেম ইমামওলু

ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস  দিয়েছেন ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলু।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম ইস্তাম্বুলের মেয়রের সাথে সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দেন বলে আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়।

এতে আরো বলা হয়, ইস্তাম্বুলের মেয়রের সাথে বাংলাদেশ কনসাল জেনারেলের সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ-তুরস্ক-এর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি কর্পোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপ্যালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য-ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাবনা দেন।

তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ইস্তাম্বুল সফরের আমন্ত্রণ জানান।

জবাবে কনসাল জেনারেল নূরে-আলম মেয়র ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে ইস্তাম্বুলে আরো বড় পরিসরে পরিচিত করিয়ে দেয়ার জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন।

মেয়র ইক্রেম ইমামওলু বলেন, দু’দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকান্ডে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দেবে মেয়র ইক্রেম ইমামওলু

আপডেট টাইম : ০৮:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২