ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কর্মীদের দক্ষতা ও মানোন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সঙ্গে অবদান রাখছে। বাংলাদেশী কর্মীদের দক্ষতার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর অফিস কক্ষে কাতারের শ্রম মন্ত্রীর আলী বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে তারা কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, কাতারের শ্রম আইন,কর্মীদের সামগ্রিক সুরক্ষা ও দায়িত্ব কর্তব্য অধিকার সম্পর্কে আলোচনা করেন। এ সময় কাতারে নার্সিং, হসপিটালটি, নির্মাণ, সেবা এবং আইটি খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীদের কাফালা পদ্ধতিতে পরিবর্তন এবং ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে কাতারের ইতিবাচক সংস্কার একটি প্রশংসনীয় উদ্যোগ।

কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, কাতারের শ্রম আইন সংশোধন করা হয়েছে। এ আইনে দেশীয় শ্রমিকদের মতো বিদেশি শ্রমিকরা যাবতীয় সুবিধাদি পাবে।

কাতারের ক্রমবর্ধমান শ্রমবাজারের উপযোগী দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, নিয়োগকর্তারা বিদেশি শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আইন পরিপন্থী কাজ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাতারে কমরত শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হয়েছে। কোন নিয়োগকারী প্রতিষ্ঠান পাওনা পরিশোধ করতে অসমর্থ হলে এই তহবিল থেকে অর্থ প্রদান করা হচ্ছে।

একইসঙ্গে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের কাতারের আইন মেনে চলার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। কাতারের শ্রমমন্ত্রী তাদের দায়িত্ব কর্তব্য অধিকারের বিষয়ে আরো সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, কাতার শ্রম মন্ত্রণালয়ের অ্যাসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক শহীদুল আলম ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কর্মীদের দক্ষতা ও মানোন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২