ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফের বিয়ে করেছেন শেরিল স্যান্ডবার্গ

প্রযুক্তি শিল্পের ক্ষমতাশালী নারী, ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ ফের বিয়ের পিঁড়িতে বসেছেন।

শনিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়ামিং শহরে মার্কিন ব্যবসায়ী টম বার্নথালের সঙ্গে তার বিয়ে হয়। বার্নথাল মার্কিন গণমাধ্যম এনবিসির সাবেক নিউজ প্রডিউসার ও পরামর্শক প্রতিষ্ঠান কেলটন গ্লোবালের প্রতিষ্ঠাতা।

শেরিল ও বার্নথাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাদের বিয়ের খবর দিয়েছেন। ছবিতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে তারা পরস্পরের হাত ধরে রয়েছেন। ছবির ক্যাপশনে শেরিল লিখেছেন ‘ম্যারিড’ কথাটি।

বিয়ে প্রসঙ্গে বার্নথাল বলেন, তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। বিয়েতে তাদের স্বপ্ন পূরণ হয়েছে।

বার্নথাল ও শেরিল দু’জনেই আগে বিবাহিত ছিলেন। সার্ভেমাঙ্কি নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেভ গোল্ডবার্গের সঙ্গে বিয়ে হয়েছিল শেরিলের। ২০১৫ সালে ৪৭ বছর বয়সে গোল্ডবার্গ মারা যান। এদিকে বার্নথালের সঙ্গে তার আগের স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। স্যান্ডবার্গ ও গোল্ডবার্গের দুই সন্তান রয়েছে। এদিকে বার্নথালের প্রথম পক্ষের তিন সন্তান রয়েছে। বিয়েতে সন্তান ছাড়াও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের জুনে মেটা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শেরিল। গত ১ আগস্ট হ্যাভিয়ের অলিভান স্যান্ডবার্গের জায়গার সিওও পদে এসেছেন। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেটার কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন শেরিল।

শেরিল পদত্যাগের সময় বলেছিলেন, চাকরি ছাড়লেও মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এ ছাড়া ব্যক্তিগতভাবে দাতব্য ফাউন্ডেশন নিয়ে সামনে এগোবেন।

সূত্র: বিজনেস ইনসাইডার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফের বিয়ে করেছেন শেরিল স্যান্ডবার্গ

আপডেট টাইম : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২