ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রুশ টিভি তারকার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নদীর তীর থেকে এক রিয়েলিটি টিভি তারকার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত তরুণী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই। বিষয়টি নিশ্চিতে আনাস্তাসিয়া পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছে পুলিশ।

রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট বলছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক তরুণীর মরদেহ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু।

বন্ধুদের দাবি, এই তরুণীই সাবেক রিয়েলিটি শো ‘ডোম ২’ তারকা আনাস্তাসিয়া কোচারভেই। তারা বলছে, ২৮ বছরের এ অভিনেতা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ।

আনাস্তাসিয়ার বন্ধু ও সহ-অভিনেতা ওলেসিয়া মালিবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল সে। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

‘কয়েক সপ্তাহ আগে মস্কোয় নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে সেন্ট পিটার্সবার্গে চলে গিয়েছিলেন আনাস্তাসিয়া। সেখানে যাওয়ার পর ফোনে তার সঙ্গে কথা হয়। তখন ওকে স্বাভাবিকই লাগছিল। তবে আমি জানতাম ওর পরিণতি কী হতে যাচ্ছে।’

২০১৮ সালে রিয়েলিটি শো- ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি এসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেতার বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে।- আরটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রুশ টিভি তারকার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২