ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চাঁদপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা, আটক ২

চাঁদপুরে আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছেন

আটকরা হলেন সজিব ও মামলার এজহারভুক্ত ৮নং আসামি রাব্বানী।

বুধবার ২৪ আগস্ট দুপুরে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হাসান ছৈয়ালের বাবা শরীফ ছৈয়াল।

মামলার এজহার সূত্রে জানা যায়, নিহত হাসান ছৈয়াল রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৩ আগস্ট ভোরে আসামিরা বাসার সামনে এসে জানায়, হাসান ভোর বেলা পার্শবর্তী ভাড়াটিয়া স্বপনের ঘরে প্রবেশ করে মোবাইল সেট চুরি করেছে। এ সময় হাসান তার নিজ ঘরে ঘুমাতেছিল। পরে আসামিরা ঘুমন্ত হাসানকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে এবং মোবাইল ফোন চুরি করেছে বলে অপমান করে। এক পর্যায়ে আসামিরা হাসানকে মারধর করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। হাসান চুরি করে না বলে তাদেরকে জানালে তারা পুনরায় তাকে মারধর করে এবং তার রশির বাঁধন খুলে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। পরে মোবাইল ফোন চুরির অপবাদে হাসান ছৈয়াল সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাঁদপুর সদর মডেল থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই উপ-পরিদর্শক) মোঃ শাহজাহান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

নিহত হাসানের বাবা শরীফ ছৈয়াল জানান, ‘আমার ছেলে চুরি না করা সত্ত্বেও তারা আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে অপমান ও অপদস্ত করে। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই।’

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের উত্তর বিষ্ণুদী শামু গাজী বাড়ীর মালিকানাধীন গাজী মঞ্জিলে ২৩ আগষ্ট সোমবার দুপুরে হাসান ছৈয়াল নামে এক রাজমিস্ত্রি মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করে। ঘটনার খবর শুনে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, এসআই (উপ-পরিদর্শক) মোঃ শাহজাহানসহ সংঙ্গীয় সদস্যরা। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চাঁদপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা, আটক ২

আপডেট টাইম : ০৮:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২