ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাব ভবনে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের কাছে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রাহিম সরকার চাবি বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ, নির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ প্রমুখ। পরে উপস্থিত নির্বাহী কমিটির সব সদস্য শপথ বইয়ে নিজ নিজ স্বাক্ষর করেন।

গাজীপুর প্রেসক্লাবের ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ বেতারের অধ্যাপক মাসুদুল হক, সিনিয়র সহসভাপতি দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহসভাপতি মাই টিভির আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক দি নিউজ টাইমসের মাহতাব উদ্দিন আহাম্মদ, যুগ্ম সম্পাদক বাংলা ভিশনের মীর মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের পাতার মো. সাদেক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার সংবাদের আফজাল হোসেন, দফতর সম্পাদক ঢাকা টাইমসের এম এ ফরিদ এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক দৈনিক বাংলা ৭১ এর আশজাদ রসুল সিরাজী।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন দৈনিক গণমুখের অধ্যাপক আমজাদ হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের অধ্যাপক এনামুল হক, দৈনিক জনতার রাহিম সরকার, বাংলাদেশ টেলিভিশনের মো. আব্দুর রহমান, দৈনিক সকালের সময়ের মো. আবিদ হোসেন বুলবুল, দি ডেইলি ঢাকা ট্রিবিউনের রায়হানুল ইসলাম বুলবুল ও সংবাদ প্রতিদিনের মো. আব্দুস সালাম শান্ত। শপথ শেষে দায়িত্ব নেওয়া নতুন নেতৃবৃন্দ বলেন, গাজীপুর প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে। পেশার মান উন্নয়নে প্রশিক্ষণ আয়োজন থেকে শুরু করে সংবাদের মাধ্যমে জেলার ইতিহাস ও ঐতিহ্য জাতীয়ভাবে তুল ধরা হবে। একইসঙ্গে অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন

আপডেট টাইম : ১২:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২