ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) ১১টার দিকে খবর পেয়ে উদ্ধারে যান কাফরুল থানা পুলিশ।

নিহত গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (২২)। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরলে সাহিদাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাসার পাশে দুই ভবনের মাঝে সাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। তখনই পুলিশকে খবর দেয়া হয়। এরপর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে সাহিদার মরদেহ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি কররেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর কথা।

এ ব্যাপারে মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২