ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজির ধাক্কা, আহত ৬

ঢাকার পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে। পরে মাইক্রোবাস চালক আলমগীর হোসেন আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন- স্বপন (৩০), স্বর্ণা (১৭), ববি (২৭), মাসুম (১৭), নাসিমা (৪০) এবং অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।

আলমগীর হোসেন জানান, তিনি তার গাড়িটি পোস্তগোলা ব্রিজের উপরে ঘুরাচ্ছিলেন। এমন সময় মাওয়া রোড থেকে ঢাকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও ৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় তিনিই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজির ধাক্কা, আহত ৬

আপডেট টাইম : ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২