ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ইবিতে আসন প্রতি লড়াই ৩৯ জনের

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

এ বছর মোট ২২৭৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৩৮৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে গতকাল ১৯ নভেম্বর শেষ হয়।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ইউনিট ভিত্তিক হিসেবে দেখা গেছে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০৮২ জন।

‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৯ জন। ‘বি’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৩৯৮ জন। ‘বি’ ইউনিটে একটি আসনের জন্য লড়বে ৩৬ জন ভর্তিচ্ছু।

‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৪৩৫জন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ৪৭ জন শিক্ষার্থী। ‘ডি’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৬ হাজার ৬৪৬ জন। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে সর্বোচ্চ সংখ্যক ৬৭ জন শিক্ষার্থী।

‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৯৬৬ জন। প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন এই ইউনিট থেকে।

‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজর ৭৫৯ জন আবেদন করেছেন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে ৩৮ জন পরীক্ষায় অংশ নেবেন।

‘জি’ ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ১১৮ জন। এতে প্রতি আসনে লড়বে ২১ জন ভর্তিচ্ছু। ‘এইচ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৭৩১ জন ভর্তিচ্ছু। এইচ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবেন ৪৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মাধ্য দিয়ে দেশসেরা মেধাবীদের ভর্তির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে জাতীয় উন্নয়নে সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ইবিতে আসন প্রতি লড়াই ৩৯ জনের

আপডেট টাইম : ০১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭