ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোহানা সাবা বললেন ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো

সোহানা সাবা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। কাজের বাইরে সময় কাটান একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই। গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন সিঙ্গেল মাদার সাবা। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

সোহানা সাবা বলেন, আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব। ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরো ছোট হয়ে আসে। আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।

একটু আগে আগে বিয়ে করে ভুল করেছেন নাকি? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত।

সম্প্রতি ‘অসম্ভব’‘মানিকের লাল কাঁকড়া’নামে দুটি সিনেমার কাজ শেষ করেছেন সাবা। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সোহানা সাবা বললেন ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো

আপডেট টাইম : ০৮:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২