ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে মিরাক্কেল তারকা রনিসহ দগ্ধ ৫

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনস মাঠে এ ঘটনা ঘটে।

আবু হেনা রনি ছাড়া দগ্ধ ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জিএমপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জিএমপি কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। প্রধান অতিথি পৌঁছানোর পর তাকে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে ওড়ানোর জন্য কয়েকটি গ্যাস বেলুন দেওয়া হয়। কিন্তু বারবার চেষ্টা করেও বেলুনগুলো উড়ছিল না। পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো নিয়ে মঞ্চের পাশে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মূল মঞ্চে চলে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে ডেকে বকাঝকা করলে বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। তিনি বেলুনে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।

এ ঘটনায় পুলিশ সদস্যরা দগ্ধদের গায়ে পানি ঢেলে আগুন নেভান। এ সময় দ্রুত তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে মিরাক্কেল তারকা রনিসহ দগ্ধ ৫

আপডেট টাইম : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২