ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাথরুমে পড়ে হাসপাতালে সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ হয়ে আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. কুতুবউদ্দিন।

ডা. কুতুবউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে তিনি নিজ বাসার বাথরুমে পড়ে যান। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন থেকেই সম্রাটের হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা আছে। আমাদের মনে হয়, এসব কারণেই তিনি হঠাৎ বাথরুমে পড়ে গিয়েছিলেন।

পড়ে গেলেও শরীরে কোনো ফ্র্যাকচার হয়নি জানিয়ে এ চিকিৎসক বলেন, হাসপাতালে আসার পরপরই এক্সরে করা হয়েছে। কোথাও কোনো জটিল আঘাত বা হাঁড় ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি।

তার হার্টে কোনো সমস্যা হয়েছে কি না, জানার জন্যই ভর্তি করা হয়েছে। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

একই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের করা মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বাথরুমে পড়ে হাসপাতালে সম্রাট

আপডেট টাইম : ০৮:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২