ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনাসহ ১২ ধরনের ভ্যাকসিন তৈরি হবে গোপালগঞ্জে

গোপালগঞ্জে নির্মাণাধীন ভ্যাকসিন তৈরি ও গবেষণা প্লান্টে গোপালগঞ্জে নির্মাণাধীন ভ্যাকসিন তৈরি ও গবেষণা প্লান্টে করোনা ভাইরাসসহ ১২ ধরনের ভ্যাকসিন উৎপাদন করা হবে। দেশের চাহিদা মিটিয়ে এসব ভ্যাকসিন বিদেশেও রফতানি করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সংসদীয় কমিটির আগের বৈঠকে চলতি অর্থবছরে (২০২২-২৩) ভ্যাকসিন তৈরি ও গবেষণা প্লান্ট স্থাপন করে ভ্যাকসিন উৎপাদন শুরুর সুপারিশ করা হয়। বৃহস্পতিবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়।

এতে জানানো হয়, ভ্যাকসিন প্লান্ট স্থাপনে জমি অধিগ্রহণে ২৮ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা প্রাক্কলন করা হয়েছে। এ টাকা এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইউডিসিএল) নিজস্ব তহবিল থেকে পরিশোধের পদক্ষেপ নেয়া হয়েছে। ভ্যাকসিন প্লান্ট স্থাপন প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পে অর্থায়নে এশিয়ান ডেভেলপন্ট ব্যাংক (এডিবি) সম্মতি দিয়েছে। তাদের প্রতিনিধি গত ২৩ সেপ্টেম্বর প্রকল্প এলাকা পরিদর্শন করে সম্মতির কথা জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, করোনাসহ ১২ ধরনের ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে কাঁচামাল, টেকনোলজি ট্রান্সফার ও বৈজ্ঞানিক বিষয়ক যাবতীয় কাজ সম্পাদনের জন্য দাফতরিকভাবে একজন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে উৎপাদিত ভ্যাকসিন বিদেশে রফতানির জন্য ড্রাগ রেগুলেটরি অথরিটির ম্যাচিউরিটি লেভেল ৩-এ উন্নীত করতে ঔষধ আইন-২০২২ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরি এবং গবেষণা প্ল্যান্ট স্থাপন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে চিকিৎসা ক্ষেত্রে দেশে উচ্চশিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রমে সরকারি-বেসরকারি মেডিকেলের অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপকদেরকে গবেষণায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনাসহ ১২ ধরনের ভ্যাকসিন তৈরি হবে গোপালগঞ্জে

আপডেট টাইম : ০৮:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২