ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বন্ধুর লেগুনার ধাক্কায় প্রাণ গেল আরেক বন্ধুর

রাজধানীর শ্যামপুর আইজি গেট এলাকায় লেগুনার ধাক্কায় শাহিন (৩৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্যামপুরে আইজি গেট লালমোহন পোদ্দার লেনে এ দুর্ঘটনা ঘটে।

শাহিনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। শ্যামপুরের ফরিদাবাদ লেনে থাকতেন তিনি। মিল ব্যারাক এলাকার একটি ডেকোরেটরে শাহিন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালে শাহিনের সহকর্মী মো. সানোয়ার হোসেন জানান, তারা লালমোহন পোদ্দার লেনে রাস্তায় পূজামণ্ডপের লাইটিংয়ের কাজ করছিলেন। একটি ভ্যানের ওপর টেবিল রেখে তার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন শাহিন। এ সময় ওই লেন দিয়ে একটি লেগুনা যাওয়ার সময় ওই ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহিন। পরে দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কবলিত লেগুনাতেই শাহিনকে হাসপাতালে নিয়ে আসেন চালক মো. মনির হোসেন। তিনি জানান, মূল সড়কে জ্যাম থাকায় তিনি ওই লেন দিয়ে লেগুনা চালিয়ে যাচ্ছিলেন। শাহিন তার বন্ধু। মনিরকে লেগুনা চালিয়ে যেতে দেখে শাহিন তাকে ডাক দেন। তখন ব্রেক করলে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহিন রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে শাহিনকে মৃত ঘোষণার পরপরই লেগুনা রেখেই পালিয়ে যান চালক মনির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বন্ধুর লেগুনার ধাক্কায় প্রাণ গেল আরেক বন্ধুর

আপডেট টাইম : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২