ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নাঈম-শাবনাজের মেয়ের নতুন ম্যাশআপ

জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম। পড়াশোনার পাশাপাশি কণ্ঠে গানও তোলেন তিনি। সম্প্রতি কয়েকটি গানের সমন্বয়ে একটি নতুন ম্যাশআপ কাভার করেছেন মাহাদিয়া।

মাহাদিয়া ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘আরমান’র মালা বেগমের কণ্ঠের জনপ্রিয় গান ‘আকেলে না জানা’ ও উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসানের শ্রোতাপ্রিয় ‘রঞ্জিস হি সাহি’ গজলটিকে নিয়ে ম্যাশআপটি তৈরি করেছেন।

গত সোমবার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাহাদিয়া নাঈম’-এ গানটি প্রকাশ করেছেন মাহাদিয়া। ঐ ম্যাশআপটির নাম দেওয়া হয়েছে ‘আকেলে না জানা ও রঞ্জিস হি সাহি বাই মাহাদিয়া নাঈম’। ভিডিওচিত্র ধারণ করা হয়েছে ভারতের জয়পুরে।

ঐ মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন লাভিস রাওয়াত। সম্পাদনা করেছেন শুভম গুপ্ত। আর প্রযোজনায় ছিল নাঈম প্রডাকশন।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেজে থেকে মাহাদিয়ার ম্যাশআপের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘আমাদের মেয়ে মাহদিয়া নতুন কভার গান করেছে। এর আগে মাহাদিয়া অনেক জনপ্রিয় বাংলা ও ইংরেজি গান কভার করেছিল। এবার মাহাদিয়া দুটি ক্লাসিক গান একসঙ্গে একটি ম্যাশআপ করেছে। আমরা আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। সবাই মাহাদিয়াকে উৎসাহিত করবেন এবং ভালোবাসা দিবেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো

নাঈম-শাবনাজের মেয়ের নতুন ম্যাশআপ

আপডেট টাইম : ০৮:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২