ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

প্রশংসা পাচ্ছে ‘নিউমার্কেট’

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছিল বিশেষ ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ছায়াছন্দ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল এটি। ওয়েব ফিকশনটি গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।

মুক্তির পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছে ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রশংসা করেছেন অনেকে। ‘বাংলা নাটক’ গ্রুপে সিয়াম নামের একজন লিখেছেন, আহা প্রেম! আহা বিচ্ছেদ! এমন রোমান্টিক ট্র্যাজেডি নাটক বহুদিন পরে পেলাম। তটিনী ও দীপ আবারও মন কেড়ে নিল।

মুশতাক হামজা লিখেছেন, ২০১৫ সাল থেকে নিয়মিত বাংলা নাটক দেখা হয়। এক প্রকার বাংলা নাটকের ভক্ত বলতে পারেন। হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান আমি। তার নাটক দেখেই বাংলা নাটকের প্রতি এত আকর্ষণ। আধুনিক যুগের বাংলা নাটক গুলো ও অসাধারণ, আর সেখানে যদি থাকে তটিনী আপু তাহলে তো কোন কথাই নেই। সুহাসিনী থেকে শুরু তারপর ভালো লাগা। ইউটিউব থেকে খুঁজে খুঁজে তটিনী আপুর সবগুলো কাজ দেখা এবং মুগ্ধ হওয়া। তারই ধারাবাহিকতায় ‘নিউ মার্কেট’ নাটকটা দেখলাম। সত্যি এক কথায় অনবদ্য ছিল।

ফিকশনটিতে জুটিবদ্ধ হয়েছেন সায়েরা তানজিম তটিনী ও সুদীপ বিশ্বাস দীপ। তাদের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে ওমর মালিককে। আরও অভিনয় করেছেন জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু।

নাটকটির প্রশংসা করে মিজানুর রহমান নামের একজন লিখেছেন, ভিন্ন ধারার গল্প, ভিন্ন ধারার নাটক, ক্লাসিক্যাল পোস্টার দিয়ে নতুন নির্মাতা রুবেল আনুশ এক দারুণ ট্রেন্ট শুরু করেছে।

এতে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। ‘নিউমার্কেট’ ফিকশনটি নিয়ে দর্শকদের আবারও নজর কেড়েছেন তটিনী। তার অভিনয়ের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো

প্রশংসা পাচ্ছে ‘নিউমার্কেট’

আপডেট টাইম : ০৬:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২