ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নজর কাড়লেন পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

সৌন্দর্য ও অভিনয় দক্ষতা আর মানবিকতায় তিনি অনেকের থেকে এগিয়ে। তার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে।

নেটিজেনদের ধারণা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, পূর্ণিমার বয়স একটি ঘরেই আটকে আছে। এ জন্যই তিনি চিরসবুজ।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে তার পরনে খয়েরি রঙের শাড়ি, কালে লম্বা দুল, ডান হাতে চুরি, বাম হাতে ঘড়ি। সঙ্গে মানানসই মেকআপ। খোলা চুলে হাসি মুখে দূর পানে তাকিয়ে আছেন তিনি।

পূর্ণিমার ছবিটি প্রকাশের পরই সেটি নেটিজেনদের নজর কেড়েছে। মাত্র ছয় ঘণ্টায় তার সেই পোস্টে ৫৪ হাজার লাইক, প্রায় সাত হাজার মন্তব্য জমা পড়েছে। এ ছাড়াও অনেকেই তার পোস্টটি নিজেদের ওয়ালে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’-এর মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন পূর্ণিমা। এরপর একে একে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘ধোঁকা’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘মেঘের পরে মেঘ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘মায়ের জন্য পাগল’, ‘ওরা আমাকে ভাল হতে দিল না’সহ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। কাজের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও পূর্ণিমার খ্যাতি আকাশচুম্বী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো

নজর কাড়লেন পূর্ণিমা

আপডেট টাইম : ০৬:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২