ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উত্তরায় বারে অভিযান, সাড়ে পাঁচ হাজার বোতল বিদেশি মদ জব্দ

রাজধানীর উত্তরার কিংফিশার বার থেকে প্রায় সাড়ে ৫ হাজার অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালায় সংস্থাটি। এ সময় কাস্টমার ও বার কর্মচারীসহ প্রায় শতাধিক জনকে আটক করা হয়।

ডিবি জানায়, ছয়তলা একটি ভবনে দীর্ঘদিন ধরে বারটি চলছে। অভিযানে কিংফিশারের বারের তিনটি ফ্লোর থেকে ৫ হাজার ৪শ দেশি-বিদেশি মদের বোতল ও বিয়ার জব্দ করা হয়। বারের কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য অনুমোদন দেখাতে পারেনি। বারটি থেকে শতাধিক মানুষকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।

শুধু মদ বিক্রি নয়, বারটিতে নারী নিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগের কথাও জানায় গোয়েন্দারা।

উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. আকরামুল হোসেন জানান, বার থেকে অসামাজিক কার্যক্রমে সংশ্লিষ্টতার সন্দেহে শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

উত্তরায় বারে অভিযান, সাড়ে পাঁচ হাজার বোতল বিদেশি মদ জব্দ

আপডেট টাইম : ০৮:০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২