ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ, যুবক নিহত

গাজীপুরে একটি কারখানার পুরাতন এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৫ অক্টোবর) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আমান হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

সেখানে একটি পুরোনো এসি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিস্ত্রি লাবলু রহমানের (২৫)। তবে এ ঘটনায় অক্ষত আছেন লাবলু রহমানের সঙ্গে থাকা অপর দুই মিস্ত্রি।

জানা গেছে, নিহত লাবলু রহমানের (২৫) বাড়ি জয়পুরহাট জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, দুই টনের একটি পুরোনো এসি খুলে মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় মিস্ত্রি লাবলু রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।

আমান হ্যাচারির জিএম জাহাঙ্গীর আলম বলেন, হ্যাচারির একটি এসি খুলে ফ্লোরে মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে এসি মিস্ত্রি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা অপর দুই সহযোগী অক্ষত রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত এসি মিস্ত্রির স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ, যুবক নিহত

আপডেট টাইম : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২