ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর সাবেক প্রেমিকের দিকে

জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের মৃত্যুর ঘটনায় অভিযোগের তীর প্রায় পুরোপুরি ঘুরে গেল সাবেক প্রেমিক রাহুল নাভলানির দিকে। ভারতীয় গণমাধ্যম বলছে, হবু স্বামী অভিনন্দন সিংহ নন, সব কিছুর মূলেই তার সাবেক প্রেমিক রাহুল! সাবেক প্রেমিকার বিয়ে ভাঙতেই হবু স্বামীর কাছে প্রেমিক রাহুল আপত্তিকর ছবি পাঠাতেন এমন একটি সুইসাইড নোট পুলিশের হাতে হাতে এসেছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইতোমধ্যে অভিনেত্রীর সাবেক প্রেমিক রাহুল এবং তার স্ত্রী দিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় পুলিশ বলছে, সুইসাইড নোটে বৈশালী লিখে গিয়েছেন- রাহুল আমায় শারীরিক এবং মানসিকভাবে শেষ করেছে। শেষে ও বলেছিল, আমায় কিছুতেই বিয়ে করতে দেবে না। আর ঠিক তা-ই করলো।

রাহুলের স্ত্রী দিশাকে নিয়েও লিখেছেন অভিনেত্রী বৈশালী। তার কথায়, রাহুলের স্ত্রী দিশা সব জানে। কিন্তু সবার সামনে আমার নামে বাজে কথা বলে ও। পরিবারকে বাঁচাতে চায়, আর কিছুই না। রাহুল সেটারই সুবিধা নিয়েছে। ও জানত, আমি কিছুই করতে পারব না, তাই আমার জীবনটা তছনছ করে দিল। আমি কিছু করতে পারলাম না, কিন্তু আইন আর সৃষ্টিকর্তা হয়তো ওদের শাস্তি দেবে।

জানা যায়, পেশায় ব্যবসায়ী রাহুলের সঙ্গে আগে সম্পর্কে জড়িয়েছিলেন বৈশালী। কিন্তু যখনই অন্য পুরুষের সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হয়, তাতে বাধা হয়ে দাঁড়ায় রাহুল। বারবার বিয়ে ভাঙার পিছনে সুইসাইড নোটে রাহুলকেই দায়ী করে গিয়েছেন অভিনেত্রী। এ দিকে বৈশালীর মৃত্যুর পর থেকেই পলাতক রাহুল।

এ ঘটনা নিয়ে এসিপি মতিউর রহমান বলেছেন, ‘বৈশালীকে হেনস্থা করতেন রাহুল। অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা ছিল বৈশালীর। তা নিয়ে রাহুল তাকে বিরক্ত করতেন। শুধু তা-ই নয়, বৈশালীর সম্পর্কে নানা গুজব রটিয়ে বেড়াতেন তিনি।

রবিবার (১৬ অক্টোবর) গুজরাটের ইনদোরে নিজের বাড়ি থেকে বৈশালীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘর থেকে পাওয়া গেছে সুইসাইড নোট। বৈশালীর সুইসাইড নোট থেকেই রহস্যের কিনারা করার চেষ্টা করছে ইনদোর পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর সাবেক প্রেমিকের দিকে

আপডেট টাইম : ০৮:৩১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২