ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নুসরাত জাহান সুমি (৩৮) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নুসরাত কারওয়ান বাজার এলাকায় (বিবিআরএএল) নামে একটি প্রতিষ্ঠানে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে চাকরি করতেন। খিলগাঁওয়ের গোড়ানে ভাইয়ের বাসায় থাকতেন। কুমিল্লা দেবীদ্বারে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরির সুবাদে স্বামী তানভীর আহামেদ সেখানেই থাকেন। মাঝে মধ্যে ঢাকায় আসেন।

তিনি বলেন, অফিস শেষে বাসায় ফিরার পথে মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। সেখান তাকে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতাল নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে নুসরাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

আপডেট টাইম : ০৮:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২