ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুবাহ’র পর্নোগ্রাফি মামলা থেকে মুক্তি পেলো ইলিয়াস

সাবেক স্ত্রী শাহ হুমায়রা সুবাহ’র দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে গায়ক ইলিয়াস হোসাইনসহ দু’জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাদের অব্যাহতি দেন। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ।

এদিন ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলার বাদীর উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী আদালতে উপস্থিত হননি। এরপর বিচারক পর্নোগ্রাফি আইনের মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গায়ক ইলিয়াস হোসাইন ও কারিন নাজকে অব্যাহতি দেন। এছাড়া মামলার পরবর্তী বিচারের জন্য ডিজিটাল আইনের মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

২০২২ সালের ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আসাদুল ইসলাম আসামি ইলিয়াস ও কারিন নাজকে অব্যাহতির আবেদন দিয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। চূড়ান্ত প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অব্যাহতির আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সিআইডি ফরেনসিক থেকে পাওয়া রিপোর্ট ও সিডি পর্যালোচনা করে দেখা যায় মামলার এজাহারে উল্লেখিত ও সংযুক্ত স্ক্রিনশট সংক্রান্ত লিংকগুলোর ভিডিও ক্লিপে সংরক্ষিত বক্তব্যগুলো কুরুচিপূর্ণ ও মানহানিকর বলে মনে হয়নি। লিংকগুলোতে কাউকে ভয়ভীতি বা হুমকি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া আসামিদের বিরুদ্ধে কোনো দালিলিক ও মৌখিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে গত ১১ জানুয়ারি রাতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সুবাহ’র পর্নোগ্রাফি মামলা থেকে মুক্তি পেলো ইলিয়াস

আপডেট টাইম : ০৮:২১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২