ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিড়ি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিড়ি উদ্ধার ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদফতর। এ সময় উদ্ধার হওয়া নকল ২ লাখ শলা বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোক্তার নেত্রকোনা কার্যারয়ের সহকারী পরিচালক ওসমান গনী এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের পাশে হান্নান বিড়ি ফ্যাক্টরি পরিচালনা করে আসছেন জুবায়ের নামের এক ব্যক্তি। তবে কারখানায় কোন বিড়ি উৎপাদন হতো না। পাশেই নিজ বাড়িতে তিনি বিড়ি উৎপাদন করতেন। বিড়িগুলোর প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন।

জুবায়ের দীর্ঘদিন ধরে অসৎ পন্থা অবলম্বন করে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রয় করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। এসকল নানা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুবায়েরর বাড়ি থেকে উদ্ধারকৃত ২ লাখ শলা বিড়ি উদ্ধার করা হয়। পরে ওইখানেই বিড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় ফ্যাক্টরি মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিড়ি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২