ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতকে হারালে জিম্বাবুয়ের বাসিন্দাকে ‘বিয়ের ঘোষণা’ অভিনেত্রীর

আগের দিনে রাজকন্যারা বিয়ের জন্য নানান শর্ত রাখত। কিছু কিছু শর্ত বেশ অসম্ভবই ছিল। তেমনই এক শর্ত দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী শেহার শিনওয়ারি। তার শর্তটি হল, যদি জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করবেন।

শেহার শিনওয়ারি বৃহস্পতিবার (৩ নভেম্বর) টুইট করে জানিয়েছেন, তিনি জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে বিয়ে করার জন্য একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। শেহার জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

তার এমন শর্ত দেয়ার কারণও রয়েছে। যদি জিম্বাবুয়ে ভারতকে হারাতে পারে, আর পাকিস্তান সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাংলাদেশকে হারায় তবে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান।

সুপার টুয়েলভে গ্রুপ-২-এ চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাবরের দল। তবে ভারত থেকে তাদের রান রেট অনেক ভালো। ভারতের নেট রান রেট ০.৭৩০ এবং পাকিস্তানের রান রেট ১.১১৭। যদি দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচে জয় পায়, তবে তারা গ্রুপসেরা হবে। আর যদি পাকিস্তান বাংলাদেশকে হারায় এবং ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যায় তবে ভারতকে বিদায় করে সেমির টিকিট পাবে পাকিস্তান। আর সে কারণেই শিনওয়ারি এমন শর্ত রেখেছেন।

এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচের বেশকিছু টুইট করতে দেখা গেছে পাকিস্তানের এই অভিনেত্রীকে। সেই টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনোভাবেই জিততে পারবে না, জিতবে বাংলাদেশই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতকে হারালে জিম্বাবুয়ের বাসিন্দাকে ‘বিয়ের ঘোষণা’ অভিনেত্রীর

আপডেট টাইম : ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২