ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বিএনপির মহাসচিব ফখরুলের আসনে উপনির্বাচন কাল, ভোট হবে ইভিএমে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামীকাল (২৪ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

ইসি জানিয়েছে, এ উপনির্বাচনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যে কারণে তফসিল ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে এই উপনির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এসএম টি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির (জাপা) নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও ব্যবসায়ী মিনহাজ।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮। কেন্দ্রের সংখ্যা ১৪১টি।

এদিকে উপনির্বাচন উপলক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা গত শনিবার সকালে শেষ হয়েছে। আজ রোববার মধ্যরাত থেকে বন্ধ থাকবে যান চলাচল।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর আগে ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরের ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২২ জুন সকাল ৯টা থেকে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

এছাড়া যান চলাচলের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত সেখানে ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। গত শনিবার রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ।

তবে জাতীয় মহাসড়ক এবং নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন বা নৌযান ও জরুরিসেবা দানকারী বা অনুরূপ যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। সাংবাদিকদের গাড়িও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আজ (রোববার) সকালেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বিএনপির মহাসচিব ফখরুলের আসনে উপনির্বাচন কাল, ভোট হবে ইভিএমে

আপডেট টাইম : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯