ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির ক্ষোভ, অবকাশে রোমান্টিক মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে হঠাৎ করেই বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন আলোচিত নায়িকা পরীমনি।

বুধবার রাত সোয়া ২টার দিকে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাসে মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

সেই স্ট্যাটাসে শুধু মিম নয়, নিজের স্বামী শরিফুল রাজকে সতর্ক করে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।

পরীমনির এমন স্ট্যাটাসের পরপরই স্বামীর সঙ্গে ফেসবুকে রোমান্টিক একটি ছবি পোস্ট করেন মিম।

নিজের জন্মদিন ঘিরে সেই পোস্টটির ক্যাপশনে মিম লেখেন, ‘১০ নভেম্বর আমার জীবনের একটি বিশেষ দিন। আমার জন্মদিনের পাশাপাশি এই দিনেই আমি আমার জীবনের ভালোবাসার সঙ্গে জড়িত হই।’

সেই সঙ্গে একটি প্রবাদ দিয়ে স্ট্যাটাসটি শেষ করেছেন মিম। যার ভাবার্থ দাঁড়ায়, ‘তোমার প্রতি আমার ভালোবাসা অসীম।’

পরীমনির এমন স্ট্যাটাস নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যম নানা গুঞ্জন ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, এরপরই এই নায়িকার নাম উল্লেখ না করে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বিষয়টিকে ‘মনগড়া মিথ্যা বানোয়াট’ বলেছেন মিম।

এরপর বিকেলে স্বামীর সঙ্গে অবকাশ যাপনের আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেন মিম। যেখানে হিসেবে জানিয়েছেন, চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু।

হোটের রুমের আলো-আঁধারির মাঝে রোমান্টিক এই ছবি ক্যাপশনে মিম লেখেন, ‘হ্যালো চট্টগ্রাম।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির ক্ষোভ, অবকাশে রোমান্টিক মিম

আপডেট টাইম : ০৮:১৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২