ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পরিবহন ধর্মঘটে অচল ফরিদপুর

ফরিদপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার (১২ নভেম্বর)। এ গণসমাবেশের দিনেও ফরিদপুরে চলছে বাস ধর্মঘট। সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো অচল ফরিদপুর। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে। শুধু ফরিদপুরই নয়, এই ধর্মঘটের কবলে পড়ে বিপাকে রাজবাড়ী, মাগুরাসহ আশপাশের জেলার যাত্রীরা।

জানা যায়, মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ফরিদপুরে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস।

ঘোষণায় জানানো হয়, শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত মহাসড়কে ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এমনকি আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস-মিনিবাস ছাড়াও বন্ধ আছে বিআরটিসির পরিবহনও। ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস না থাকায় বিকল্প পথে অনেককে গন্তব্যে যেতে দেখা গেছে।

ফরিদপুরে চলা এই পরিবহন ধর্মঘটে একাত্মতা জানিয়ে রাজবাড়ী, মাগুরাসহ আশপাশের জেলাগুলোতেও বন্ধ রয়েছে যান চলাচল। তবে পরিবহনসংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং মহাসড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এর সঙ্গে ফরিদপুরে বিএনপির শনিবারের গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।

সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক সড়কগুলোতে দু-একটি ছোট যান চললেও ফরিদপুরের আশপাশের জেলা থেকে কেউ ঢুকতে পারছেন না এই জেলায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পরিবহন ধর্মঘটে অচল ফরিদপুর

আপডেট টাইম : ০৮:১৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২