ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘আরআরআর ২’ নিয়ে আসছেন রাজামৌলি

তেলেগু সিনেমা ‘আরআরআর’-এ মেতেছে সারাবিশ্বের সিনেপ্রেমীরা। ভারতের বাইরেও ব্যাপকভাবে সমাদৃত হয় ছবিটি। ঈর্ষণীয় ব্যবসায়িক সফলতা পায় বিশ্বজুড়ে। এবার এটির সিকুয়েল তৈরির ঘোষণা দিলেন পরিচালক এস এস রাজামৌলি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদ আপাতত ‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ করছেন। পরিচালক আরো যোগ করেছেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

সারাবিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।

এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। রাম চরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

‘আরআরআর ২’ নিয়ে আসছেন রাজামৌলি

আপডেট টাইম : ০৮:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২