ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

২৩ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে যা বললেন আরবাজ

মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৫৫ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩২ বছর বয়সী জর্জিয়ার প্রেমের খবর কারো কাছে অজানা নয়।

করোনা সংকটের সময় থেকে লিভ-ইন করছেন জর্জিয়া-আরবাজ। কিন্তু ২৩ বছর বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কি নেতিবাচক প্রভাব পড়ে? হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে এ বিষয়ে আরবাজ বলেন, আমাদের মাঝে বয়সের বিশাল ব্যবধান রয়েছে। কিন্তু আমরা এটা কখনো অনুভব করি না। কখনো কখনো আমি তাকে (জর্জিয়া) প্রশ্ন করি- এটা কি সত্যি?

বিষয়টি আরো ব্যাখ্যা করে আরবাজ বলেন, বয়স সাময়িক একটি ব্যাপার হতে পারে! কিন্তু আপনি যখন একটি সম্পর্কে থাকবেন, তখন খুব বেশি সামনে তাকাবেন না। সম্পর্কে যত বেশি সময় থাকবেন তত প্রশ্ন উঠবে এবং উত্তরের প্রয়োজন হবে। আমার মনে হয়, আমরা জীবনের সেই পর্যায়ে রয়েছি, যেখানে দাঁড়িয়ে ভাবছি- সম্পর্কটি কীভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়। আসলে, এখনি এ বিষয়ে কথা বলার সময় হয়নি।

জর্জিয়ার সঙ্গে ঘর বাঁধার বিষয়টি কৌশলে এড়িয়ে যান আরবাজ। তবে এর আগে এ বিষয়ে জর্জিয়া বলেছিলেন- সবাই যা খুশি বলুক। ব্যক্তি হিসেবে আমি একটু শান্তশিষ্ট। এজন্য কোনো প্রতিবাদ করি না। আর যখন বিয়ে হবে সবাইকে জানাব। এ বিষয়ে আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে সবাই যা খুশি ভাবতে পারে। সবাই তো আর আমার ইচ্ছা মতো চিন্তা-ভাবনা করবে না।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। এরপর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

২৩ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে যা বললেন আরবাজ

আপডেট টাইম : ০৮:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২