ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সাবেক স্বামীর কারণে আপত্তিকর দৃশ্যে অভিনয়

বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি এরইমধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘পিংক’ সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘ফোর মোর শট প্লিজ’-এর তৃতীয় সিজন। সিরিজটিতে আপত্তিকর দৃশ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

এতে নিজের ঘনিষ্ঠ অভিনয়ের জন্য প্রাক্তন স্বামীকে কৃতিত্ব দিয়েছেন কীর্তি। অভিনেত্রী বলেছেন, প্রাক্তন স্বামী সাহিল সেহগাল তাকে আত্মবিশ্বাস এবং সমর্থন দিয়েছেন যৌন দৃশ্যে অভিনয় করার জন্য। স্বামীর সমর্থন তাকে সাহসী দৃশ্যে নিজেকে মেলে ধরতে সাহায্য করেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি কুলহারি বলেন, ২০১৬ সালে আমি বিয়ে করি, তখন আমার স্বামী (সাবেক) সাহিল কাজের ব্যাপারে আমাকে সমর্থন করেছিল। আমাকে নিয়ে অনিরাপদ বোধ করত না। বলত না, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতে পারবে না।

কীর্তির ভাষ্যে, সে আমাকে সব সময়ই সাহস ও আত্মবিশ্বাস জোগাত, যেন চরিত্রের জন্য যা দরকার, করতে পারি। এভাবেই আমি তৈরি হয়েছি।

আলোচিত-সমালোচিত সিরিজটি নিয়ে কীর্তি বলেন, সিরিজের চারটি চরিত্রকে অন্তরঙ্গ দৃশ্যে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে এসব কোনো ব্যাপার নয়, সিরিজটিতে আমার চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে, সেটা অভিনেতা ও ব্যক্তি হিসেবে আমাকে শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে সাহিল সেহগালকে বিয়ে করেন কীর্তি কুলহারি। গত বছরই তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ অবশ্য আড়ালই করে গেছেন অভিনেত্রী। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘মিশন মঙ্গল’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন কীর্তি। তাকে দেখা গেছে ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘হিউম্যান’ ওয়েব সিরিজেও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সাবেক স্বামীর কারণে আপত্তিকর দৃশ্যে অভিনয়

আপডেট টাইম : ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২