ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আর্জেন্টিনা সমর্থকদের টক্কর দিয়ে ব্রাজিলের ২২০০ ফুট পতাকা

নরসিংদীতে আর্জেন্টিনা সমর্থকদের দুই হাজার ফুট দৈর্ঘ্যের পতাকাকে টক্কর দিতে এলাকার ব্রাজিল সমর্থকরা তৈরি করলের দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা।

নরসিংদীর পলাশ উপজেলায় দুই দিন আগে আর্জেন্টিনার সমর্থকরা দুই হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করে তাদের প্রিয় দলকে সমর্থন জানান। ওই পতাকাকে টক্কর দিতে এবার ব্রাজিল সমর্থকরা দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা প্রদর্শন করে রিতিমতো তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে।

রোববার বিকেলে ঢাকঢোল পিটিয়ে নিজেদের প্রিয় দলের জার্সি পরিহিত শতশত সমর্থক বিশাল এই পতাকা নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে আলির মোড় হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমর্থকদের দাবি, এটিই হবে নরসিংদী জেলায় সবচেয়ে বড় পতাকা প্রদর্শন।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পলাশ বাজার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে প্রায় এক লাখ টাকা ব্যয়ে এই পতাকা তৈরি করা হয়েছে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার জানান, আমার জানামতে এতো বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র‌্যালি হবে শুনেই দেখতে আসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আর্জেন্টিনা সমর্থকদের টক্কর দিয়ে ব্রাজিলের ২২০০ ফুট পতাকা

আপডেট টাইম : ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২