ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মো. হৃদয় শেখ (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমরা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি হৃদয় শেখ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় কাফরুল থানাধীন আল-হেলাল হাসপাতালের সামনে স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে হৃদয় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নিহত হৃদয় গোপালগঞ্জ সদর জেলার শুকতাই গ্রামের মো. মোসলেম শেখের সন্তান। বর্তমানে মিরপুর কাজীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে ঐ এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালককে গ্রেফতার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

আপডেট টাইম : ০৭:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২