ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রেলের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) তাদের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- আব্দুল গফুর (৬৪) নাদেরুজ্জামান নাদু (৬৫), নুরুল হক নুরু (৬০), আব্দুল্লাহ আল মামুন (৪৮) এবং মোজাহেরুল হক মুকুল (৫২)।

জানা যায়, আবু নাছের নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম নগরীর খুলশী থানায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে মামলা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, নাদেরুজ্জামান নামে এক ব্যক্তি আবু নাছেরকে ফোন দেয়। তাদের কাছে ৩০০ পিস পুরনো ব্যাটারি আছে, যেগুলোর দাম নয় লাখ টাকা। রেলওয়ে কর্মকর্তাদের মাধ্যমে আরও কম দামে ব্যাটারিগুলো নিয়ে দেয়া যাবে বলে আশ্বাস দেয়া হয়েছিল।

এরপর নুরুল হক নুরু ও গফুরসহ আরও কয়েকজন নিজেদের রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে পরিচিত হন। প্রথমে ৫০ হাজার পরে আরও সাড়ে চার লাখ টাকা নেন। টাকা নেয়ার পর মোবাইল বন্ধ করে দিলে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেফতার পাঁচজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা নিজেদের রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে টেন্ডার পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে। রেলের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও নীলফামারির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রেলের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

আপডেট টাইম : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২