ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে: ফারুকী

অকল্পনীয়, অবিশ্বাস্য; আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যকার ম্যাচের ফলাফল দেখে আকাশি-নীল জার্সিধারীদের এমনই মনে হবে। যেকোনো আর্জেন্টাইন সমর্থক তো সহজে এমন ফলাফল হজমও করতে পারবে না। কিন্তু এটাই সত্য যে, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

এ নিয়ে অনেক মন্তব্যই করছেন। ইতোমধ্যেই মন ভেঙে গেছে আর্জেন্টিনার ভক্তদের। বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানালেন এই খেলা নিয়ে মতামত।

তিনি পোস্টে বলেন, এই মুহূর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুণ বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও ওপরে তুলে ফেলেন।

তিনি আরও বলেন, ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দুর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে: ফারুকী

আপডেট টাইম : ০৭:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২