ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

অমিতাভ বচ্চনের প্রিয় দল ব্রাজিল

উপমহাদেশের ফুটবল খেলুড়ে কোনো দল নেই বিশ্বকাপে। তাই বলে কি এ অঞ্চলের ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আনন্দ উবে যাবে? মোটেও না। বিশ্বকাপ এলে ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার দলগুলো নিয়েই নিজেদের মতো করে মেতে থাকে তারা। ভক্ত হৃদয় থেকে সমর্থন যোগান। এই যেমন ফুটবলে ব্রাজিলকে সমর্থন করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাপূর্ব রাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। কাতার বিশ্বকাপ ফুটবলে আজকের ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিলের যাত্রা। ২০১৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সময় অমিতাভ বচ্চন টুইটারে জানিয়েছিলেন ব্রাজিল তার পছন্দের দল। পরে বেলজিয়ামের সঙ্গে হেরে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ে যাওয়ার পর টুইটারে অভিনেতা লিখেছেন, ‘ব্রাজিলের ভাগ্য খারাপ। মাঠে উজাড় করে খেললেও শেষটা ভালো হলো না।’

এরপর আরেক টুইটে অমিতাভ লিখেছেন, ‘২০২২ বিশ্বকাপের অপেক্ষায় থাকলাম।’

এ বছর প্রিয় দল নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেতা। তবে ধারণা করা হচ্ছে, ব্রাজিলের খেলার পরে টুইট করবেন ‘বিগ বি’।

উল্লেখ্য, অমিতাভের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘উঁচাই’। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ‘উঁচাই’তে অমিতাভের সঙ্গে অন্যান্যদের মধ্যে আছেন অনুপম খের, ড্যানি ডেনজংপা, বোমান ইরানি, পরিণীতি চোপড়া, সারিকা এবং নীনা গুপ্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

অমিতাভ বচ্চনের প্রিয় দল ব্রাজিল

আপডেট টাইম : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২