ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ৩

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে তানভির আহমেদ শুভ (২২) সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছের ছেলে তানভীর আহম্মেদ শুভ, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে জুলফিকার ইসলাম নাঈম ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে আরিফুল ইসলাম সৈকত।

এদের মধ্যে তানভীর আহমেদ শুভ এক কলেজ ছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে নগ্ন ভিডিও ধারণ করে তার বন্ধুদের সহযোগিতায় তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল।

জানা গেছে, ওই কলেজ ছাত্রীর (১৮) সঙ্গে একই কলেজে পড়ার সুবাদে তানভীর আহমেদ শুভর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর মোবাইল দিয়ে মোবাইলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে তানভীর নিজের মোবাইলে নিয়ে নেয়। নগ্ন ছবি ও ভিডিও নেয়ার কয়েকদিন পর থেকে ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শুভ।

কিছুদিন আগে শুভ তার বন্ধু সৈকত ও নাঈমকে ওই ছাত্রীর নগ্ন ভিডিও গুলো দিয়ে দেয়। বিষয়টি জানার পর শুভর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে ভিডিওগুলো কেটে দিবে বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে থানায় অবগত করা হলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। আসামি শুভর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইলসহ দুটি মোবাইল জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৭:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২