ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

খেলার আগে দম বন্ধ হয়ে যায়: পরীমনি

ঢাকাইয়া সিনেমার আবেদনময়ী এবং জনপ্রিয় নায়িকা পরীমনি। নিজের অভিনয় দিয়ে জয় করেছেন ভক্তদের মন। নিজের রূপের যাদুতে মাত করে রেখেছেন অনেকেরই মন। অনেক পুরুষের কাঙ্খিত নারীও তিনি। কিন্তু এত কিছুর মাঝেও চলতি বিশ্বকাপেও পরীমনি রয়েছে পছন্দের দল। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই নায়িকা।

প্রিয় দলের খেলা দেখতে সব কাজ ছুটি দিয়ে টিভির সামনে বসে যান তিনি। কিন্তু স্বস্তি নিয়ে খেলা দেখা হয় না তার। মেসি বাহিনী কি করবে না করবে- সেই ভাবনায় খেলার আগেই দম বন্ধ হয়ে আসে তার। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আজ ৩ ডিসেম্বর পরীর প্রিয় দল আর্জেন্টিনার খেলা। নক আউট পর্বে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ নিয়ে তার টেনশন কেমন হচ্ছে- জানতে চাইলে এ কথা জানান তিনি।

পরীমনি বলেন, টেনশনে হবে না কেন। খেলা শুরুর আগে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবে রাজ ব্রাজিল সমর্থক হলেও আমাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করে। আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখে আমাকে উৎসাহ দেয়।

বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামার আগে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। জানিয়েছেন, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তার দল। আশা করা যায়, কোচের এই বার্তা শুনে কিছুটা হলেও স্বস্তি পাবেন পরীমনি।

মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমনি। তিন মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘মা’। মাতৃত্বটা যখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ঠিক তখন পর্দায়ও মা হয়ে আসছেন এই অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

খেলার আগে দম বন্ধ হয়ে যায়: পরীমনি

আপডেট টাইম : ১০:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২