ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জয়ার ‘নকশিকাঁথার জমিন’ এবার বার্সোলোনায়

১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমাটি এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।

সারা বিশ্বে মানবাধিকারের ওপর অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে এটি। এতে ‘নকশিকাঁথার জমিন’ অংশ নেওয়ার বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন জয়া নিজেই।

কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, আমাদের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’ ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে। মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসব এটি। উৎসবটি শুধুমাত্র স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পের ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে রাহেলা চরিত্রে জয়া আহসান এবং সালেহা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি। এতে আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খান প্রমুখ।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। নুরুল আলম আতিকের পরিচালনায় সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

জয়ার ‘নকশিকাঁথার জমিন’ এবার বার্সোলোনায়

আপডেট টাইম : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২