ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মেলে যে ৫ সহজলভ্য খাবারে অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকতে বলা হয় কেন? অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পেছাল স্কুলে ভর্তির লটারির তারিখ

দেশের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশের তারিখ পরির্বতন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী- আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ লটারি।

সোমবার মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

তবে বেসকারি স্কুলের লটারি আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠেয় হওয়ার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি আগামী ১২ ডিসেম্বর (দুপুর ২টা) আর্ন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মহানগরী ও জেলা সদরের সদর ও উপজেলা পর্যায়) আগামী ১৩ ডিসেম্বর (বিকেল ৩টা) আর্ন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় হবে।

সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় লটারির মাধ্যমে। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগামী বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১৬ নভেম্বর। যা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এর আবেদন ফি ১১০ টাকা, পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

পেছাল স্কুলে ভর্তির লটারির তারিখ

আপডেট টাইম : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২