ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

সবাইকে খুশি করা সম্ভব না: প্রিয়াঙ্কা চোপড়া

সম্প্রতি বিবিসির বিচারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে একাধিক অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন এই বলিউড অভিনেত্রী।

জানিয়েছেন, হলিউডে তিনি প্রতিষ্ঠিত হলেও বলিউডে শুরুর দিকে একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি তার সঙ্গে অনেকেই কাজ করতে চাইতেন না।

হিন্দি চলচ্চিত্রে ষাটটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর হলিউডে ধীরে ধীরে প্রভাব বিস্তার করেন অভিনেত্রী তার। এবিসি সিরিজ কোয়ান্টিকোতে প্রধান ভূমিকায় অভিনয় করেই জায়গা পাকা করেন তিনি হলিউডে। অভিনেত্রী সামাজিক কাজেও দারুণ সক্রিয়।

ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করা তার জন্য ‘ক্ষমতায়ন’ ছিল। একটি ‘ছোট শহরের’ মেয়ে তিনি। কিন্তু আজ যদি তাকে সৌন্দর্য প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়, তিনি কিছুতেই অংশগ্রহণ করবেন না। কেন? অভিনেত্রীর কথায়, আমার বয়স ৪০, আমি মনে কারি না আমাকে কেউ এই প্রতিযোগিতার অংশ হিসেবে মেনে নেবেন। যদিও আমি ৬০ সেকেন্ডের মধ্যে এখনো দ্রুত বুদ্ধিমান উত্তর দিতে পারি।

প্রিয়াঙ্কা বর্তমানে একটি জনপ্রিয় নাম। প্রিয়াঙ্কা মনে করেন, একজন অভিনেতা সব সময় সবাইকে খুশি করতে পারে না।

প্রিয়াঙ্কা বলেন, আপনি কখনোই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভালো হতে পারবেন না। আপনি যা-ই করুন না কেন, সব সময় এমন লোক থাকবে যারা বলবে, ‘আপনি এটি ভুল করেছেন।’ আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। আমি রাজনীতিবিদ নই, আমি একজন বিনোদনকারী, আমি আইন পরিবর্তন করতে পারি না, আমি আইন তৈরি করতে পারি না, তবে আমার প্রভাব আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

সবাইকে খুশি করা সম্ভব না: প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট টাইম : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২