ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক

আবারও ‘পাঠান’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছে দীপিকা-শাহরুখ জুটি। সিনেমাটির প্রথম গান মুক্তি পেয়েছে সম্প্রতি। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে সিনেমাটি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

‘পাঠান’ সিনেমার প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই অনুমান করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

গানটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও গানটি পছন্দ হয়েছে, কারও কাছে বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘পাঠান’ সিনেমাতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং’।

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে সিনেমাটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীপিকা-শাহরুখ জুটি বরাবরই হিট। দীপিকার বলিউড যাত্রা শুরু কিং খানের সঙ্গেই ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একে একে করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমা। পর্দায় তাদের অনস্ক্রিন রসায়ন জমজমাট। তবু এরপর অনেক দিনই দেখতে পাননি তাদের ভক্তরা। বেশ কয়েক বছর পর ‘পাঠান’ নিয়ে ফিরছে দীপিকা-শাহরুখ জুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক

আপডেট টাইম : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২