ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যানপুত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানপুত্র মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দর উপজেলার কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল্লাহ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে এক যুবক সেই পথে যাচ্ছিলেন। তখন টহলে দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে ওই যুবকের পরিচয় জানতে চান। এ সময় নিজেকে চেয়ারম্যানপুত্র শুভর লোক বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এ ছাড়া নানা প্রশ্ন করে পুলিশ। একপর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এ হামলায় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় শুভকে এক নম্বর আসামিসহ ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয় ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে শুভকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যানপুত্র গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২